Barak UpdatesHappeningsBreaking News

কংগ্রেস থেকে সাসপেন্ড শিলচরের ১৫ কর্মকর্তা

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর: পুর নিগম নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিলচরের ১৫ জন কর্মকর্তাকে ৩ বছরের জন্য সাসপেন্ড করল কংগ্রেস। সাসপেন্ড করা কর্মকর্তারা হলেন হাসিম উদ্দিন বড়ভূইয়া, সুজিত দাস, পূজা দাস, জসিম উদ্দিন লস্কর, হানিফ উদ্দিন বড়ভূইয়া, জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের চেয়ারম্যান আলি রেজা ওসমানি, ফাতিমা চৌধুরী, লাভলী বেগম, পার্থ রায়, মালবিকা চৌধুরী, বিশুতোষ নাগ (টিঙ্কু), নিশীথ দাস, জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড়ভূইয়া, শহর কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুপম পাল ও শিলচর বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি জন্মেজয় চৌধুরী। নুর ইসলাম বড়ভূইয়া ও অনুপম পাল অবশ্য আগেই দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker