Barak UpdatesHappeningsBreaking News
পুর নিগমের লড়াইয়ে দেড়শো প্রার্থী, সকলের মনোনয়ন পত্র বৈধ,

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: সকল জল্পনার অবসান ঘটিয়ে, সব আশঙ্কাকে অমূলক ঘোষণা করে শিলচর পুর নিগম নির্বাচনের সকল প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধ বলে মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন। মোট ১৫১জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রঞ্জিত কুমার সাহু নামে এক নির্দল এক প্রার্থী নির্ধারিত ফর্মে তাঁর প্রার্থিত্ব প্রত্যাহার করে নিয়েছেন।

বাকি দেড়শোজনের মধ্যে কতজনের মনোনয়ন বাতিল হয়, এ নিয়ে রাজনীতি সচেতন নাগরিক তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও বেশ আগ্রহ দেখা দিয়েছিল। বিশেষ করে, কয়েকজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। দাখিল করা বেশ কিছু সার্টিফিকেট জাল বলেও অভিযোগ ওঠে। কিন্তু সেসব ধোপে টেকেনি। নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিকগণ সবগুলো মনোনয়নপত্রকেই বৈধ বলে জানিয়ে দিয়েছেন।


