Barak UpdatesHappeningsBreaking News
বিজেপিতে যোগ দিলেন রাজেশ-মোহনলাল সহ সদ্যপ্রাক্তন তৃণমূলিরা
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: ঠিক তিনমাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির ঘরে নাম লিখিয়েছিলেন সুস্মিতা দেব। এর মধ্যেই তাঁর সঙ্গীদের সবাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। মন্ত্রী কৌশিক রাই সহ একগুচ্ছ সাংসদ-বিধায়কের উপস্থিতিতে রাজেশ দেব, মোহনলাল দাস, রাজদীপ দেবরায় সহ সদ্যপ্রাক্তন তৃণমূলিদের মাথায় গেরুয়া টুপি পরিয়ে দেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। সাংসদ সুস্মিতা দেবও তখন উপস্থিত ছিলেন।

