Barak UpdatesHappeningsBreaking News
মাত্র ৪, তাতেই এত ঝাঁকুনি !

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: নেপালের ভয়াবহ বিপর্যয়, চীনা বিজ্ঞানীর বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ নিয়ে জোর চর্চা —– এরই মধ্যে রবিবাসরীয় সকালে কেঁপে উঠল কাছাড় জেলা। ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ৯টা ৬ মিনিট ২০ সেকেন্ডে সংঘটিত ওই কম্পনের তীব্রতা ছিল ৪ রিখটার। কাছাড় জেলাতেই ছিল এর উৎপত্তিস্থল, ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে।
মুহূর্তে কম্পন থেমে গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মনে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। রিখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্প ধরা পড়লেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয় তখন।
