Barak UpdatesSports
14th Inter-college football tournament to begin at Assam University on sept 8আসাম বিশ্ববিদ্যালয়ে ৮ সেপ্টেম্বর থেকে আন্তঃকলেজ ফুটবল

ওয়ে টু বরাক, ৪ সেপ্টেম্বর : আসাম ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ১২টি কলেজ অংশগ্রহণ করবে। স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম তিনেশ্বরী দেবী এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়েছেন।
এবারের প্রতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয় ছাড়াও অংশ নিচ্ছে আরজি ডিগ্রি কলেজ; করিমগঞ্জ কলেজ; আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাস, এনসি কলেজ, রাধামাধব কলেজ, হাফলং গভর্নমেন্ট কলেজ, ডিফু গভর্নমেন্ট কলেজ, কাছাড় কলেজ, নেহরু কলেজ, এনসিপিএম কলেজ এবং থং নকবে কলেজ।
প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর সকাল ৮টায় ডিফু গভর্নমেন্ট কলেজ ও কাছাড় কলেজের মধ্যে প্রথম ম্যাচ আয়োজিত হবে। একই দিনে সকাল ৯টা ৩০ মিনিটে নেহরু কলেজ ও এনসিপিএম কলেজ, সকাল ১১টায় আরজি ডিগ্রি কলেজ ও করিমগঞ্জ কলেজ এবং দুপুর সাড়ে ১২টায় আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাস ও এনসি কলেজ মুখোমুখি হবে। বিকেল সাড়ে ৩টায় হাফলং গভর্নমেন্ট কলেজ ও দিনের প্রথম ম্যাচের বিজয়ী দলের মধ্যে খেলা হবে।
৯ সেপ্টেম্বর সকাল ৮টায় আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর বনাম আরজি ডিগ্রি কলেজ-করিমগঞ্জ কলেজ ম্যাচের বিজয়ী দলের খেলা হবে। সকাল সাড়ে ৯টায় রাধামাধব কলেজ বনাম ডিফু ক্যাম্পাস-এনসি কলেজ ম্যাচের বিজয়ী দলের এবং সকাল ১১টায় নেহরু কলেজ-এনসিপিএম কলেজ ম্যাচের বিজয়ী দলের খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনাল এবং দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য পরিস্থিতিতে ম্যাচের তারিখ ও সময়সূচিতে পরিবর্তন করা হতে পারে।
Way2barak, September 4 : The 14th Inter-College Football (Men) Tournament, organised by the Assam University Sports Board, will be held from September 8 to 10 at the University Sports Complex. A total of 12 colleges affiliated with Assam University will participate in the tournament. Director of the Sports Board, Prof. M. Tineshwori Devi, informed this in a press statement.
The participating institutions include Assam University, Silchar; R.G. Degree College; Karimganj College; Assam University, Diphu Campus; N.C. College; Radhamadhab College; Haflong Government College; Diphu Government College; Cachar College; Nehru College; N.C.P.M. College; and Thong Nokbe College.
As per the published schedule, the first match will be played between Diphu Government College and Cachar College at 8:00 am on September 8. On the same day, Nehru College will face NCPM College at 9:30 am, R.G. Degree College will take on Karimganj College at 11:00 am, and Assam University, Diphu Campus will play against N.C. College at 12:30 pm. At 3:30 pm, Haflong Government College will face the winner of the first match of the day.
On September 9, Assam University, Silchar will play against the winner of the R.G. Degree College–Karimganj College match at 8:00 am. At 9:30 am, Radhamadhab College will face the winner of the Assam University, Diphu Campus–N.C. College match, while at 11:00 am, the winner of the Nehru College–NCPM College match will take on the winner of the Haflong Government College match.
The semi-finals are scheduled to be held on September 9, with the first semi-final at 2:30 pm and the second at 3:45 pm. The tournament will conclude with the final on September 10. The Sports Board has stated that the dates and timings of the matches may be changed in unavoidable circumstances.


