NE UpdatesHappeningsBreaking News

মেঘালয়ে পুলিশের গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী

ওয়েটুবরাক, ৩১ আগস্ট: মেঘালয়ে রবিবার ভোরে আন্তঃরাজ্য অপরাধী চক্রের চার সন্দেহভাজন সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছে। ইস্ট গারো হিল্‌স জেলার শংসাক এলাকায় তল্লাশি অভিযান চালায়। ওই সময়ে সন্দেহভাজন দুষ্কৃতীরা পুলিশের দিকে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পরে ঘটনাস্থলে চার জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতরা হল মেঘালয়ের আলাচন মারাক, আগিয়ার কালাম শেখ, কৃষ্ণাইয়ের ভাবিদুল ইসলাম এবং সুস্তম রাভা।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে আলাচন মারাক দুধনৈয়ের ব্যবসায়ী আবু সায়েদকে গুলি করার ঘটনায় জড়িত ছিল। গত ২৩ আগস্ট নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে আবু সায়েদকে গুলি করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, সুস্তম রাভার বিরুদ্ধে ২০২১ সালে দুধনৈর লেলা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত চার জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তারা একটি আন্তঃরাজ্য অপরাধী চক্রের সঙ্গে যুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker