Barak UpdatesHappeningsBreaking News
লায়লাপুর থেকে সোনাবাড়িঘাটে ৪০০ চারাগাছ রোপণ
ওয়েটুবরাক, ৩০ আগস্ট: দক্ষিণ ধলাইয়ের সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’ এর উদ্যোগে আজ রবিবার বৃক্ষ রোপণ কার্যসূচি পালিত হয়। লায়লাপুর থেকে সোনাবাড়িঘাট অংশ জুড়ে নির্মীয়মাণ ভারতমালা প্রকল্পের অধীনস্থ রাস্তার পাশে চারশো চারাগাছ রোপণ করেন তারা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নর্থ হারাধনপুর আপগ্রেডেড এলপি স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন লস্কর বলেন, পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত বৃক্ষ রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজনীয়। ‘বৃক্ষ বন্ধু প্লেনটেশন ড্রাইভ’ এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতগুলিতে বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজনের যে সরকারি নির্দেশ জারি করা হয়েছে একে যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্কর। এদিনের বৃক্ষ রোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক সুদীপ বিশ্বাস, সহ গৌরমণি বর্মণ, প্রীতেন্দু বর্মণ, রিজু আহমেদ লস্কর, আমির হোসেন লস্কর প্রমুখ।



