India & World UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি মমতাকে

ওয়েটুবরাক, ১৬ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা দিবসে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। নিজের কালীঘাটের বাড়িতে থাকলেও সেখানকার অনুষ্ঠানেও যাননি তিনি।
তবে সোশাল মিডিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মমতা। মধ্যরাতে একটি পোস্ট করে তিনি লেখেন, “ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে আমার বিনম্র শ্রদ্ধা ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছ। জয় হিন্দ। বন্দে মাতরম।” শনিবার সকালেও স্বাধীন দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট ঠাসা কর্মসূচি থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের। মধ্যরাত থেকে শুরু হত কর্মসূচি।


