Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমির দুর্গাশঙ্কর চক্রবর্তী আর নেই

ওয়েটুবরাক, ১০ আগস্ট: শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড স্থিত গিরিজা ভিলার বাসিন্দা দুর্গাশঙ্কর চক্রবর্তী (পান্টু) আর নেই। গত ৭ আগস্ট শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ কারন। চাকরিজীবনে তিনি টি-প্ল্যান্টেশন প্রফিডেন্ট ফ্যান্ডের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। কুশিয়ারকুল ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। ৭৮ বছর বয়সি দুর্গাশঙ্কর চক্রবর্তী মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী বেবী চক্রবর্ত্তী সহ অনেক আত্মীয় পরিজনকে।



