India & World UpdatesHappeningsBreaking News
বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

ওয়েটুবরাক, ২৭ জুলাই: বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের আত্মপ্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরসঙ্গে ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে বলেও জানান তিনি।
রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ অনুষ্ঠানে একথা বলেন মোদি। কারগিল যুদ্ধে লড়াই করা সেনাদের প্রশংসা করেন তিনি।
মোদি বলেন, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে কঠিন আবহাওয়া এবং শত্রুপক্ষের চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখান। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে। এটি আমাদের সেনাদের সাহসিকতাকে মনে করিয়ে দেয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের শুরুতে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রাক্ষস এবং অস্ত্র মিসাইল নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বড় চুক্তি হয়।
এছাড়া চলতি মাসেই ভারত দূরপাল্লার গাইডেড রকেটের সফল পরীক্ষা চালায়। তিনি বলেন, “এই সফলতার পেছনে রয়েছে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রম। মাত্র দুই থেকে তিনদিন আগে আমরা কুশা মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছি।”
এছাড়া গত সপ্তাহে মহকাশে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১ এর কথাও উল্লেখ করেন মোদি।



