NE UpdatesHappeningsBreaking News

নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপন্ন অসম

ওয়েটুবরাক, ২২ জুলাই: শিবসাগর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলবন্দি। যোরহাট, চরাইদেও এবং কার্বি আংলঙেও বন্যার কবলে বহু মানুষ। মোট ২১ জনের দেহ উদ্ধার করা হয়েছে বানভাসি এলাকা থেকে। কয়েক লক্ষ পরিবার এখনও আটকে আছে। সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাট জলমগ্ন থাকায় তাঁদের উদ্ধার করে আনার কাজ বিঘ্নিত হচ্ছে।

বন্যা কবলিত এলাকায় আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার নিয়ে উদ্বিগ্ন অসম সরকার। এই পরিস্থিতিকে ‘অভাবনীয়’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে শিবসাগর, চরাইদেও ও যোরহাটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গত ৫০ বছরেও এমন পরিস্থিতি তৈরি হয়নি, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে জলস্তর। ব্রহ্মপুত্রের দুটি শাখা দিখৌ ও দেশংয়ের জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় জলবন্দি হয়ে পড়েছে জেলাগুলি। সেখানকার ছোট ছোট শহর, যেমন – আমগুড়ি, টিওক, তিতাবড় আগে কখনও বন্যার কবলে পড়েনি বলেও উল্লেখ করেছেন স্থানীয় মানুষ ও প্রশাসনিক কর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker