Barak UpdatesHappeningsBreaking News

কাল জেলা জুড়ে বরাক বঙ্গের জগন-যিশু স্মরণ

ওয়েটুবরাক, ২০ জুলাই: আগামীকাল ২১ জুলাই ভাষাশহিদ জগন্ময় দেব (জগন) ও দিব্যেন্দু দাস (যিশু)-র আত্মবলিদান দিবস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির অন্তর্ভুক্ত সবকটি আঞ্চলিক সমিতি এ দিনে জগন-যিশুকে স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে। শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে বেলা এগারোটায় বঙ্গভবনে শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। সন্ধ্যা ছয়টায় রয়েছে আলোচনা সভা। তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমিতির সহসভাপতি আশিস চৌধুরী।

লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বড়খলা আঞ্চলিক সমিতিও শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করেছে। বড়খলার শেডো কার্যালয়ে এই কর্মসূচি শুরু হবে বেলা সাড়ে এগারোটায়।

একই সময়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে উধারবন্দ আঞ্চলিক সমিতিও। উধারবন্দ শিক্ষা সদন স্কুলে আয়োজিত হচ্ছে ওই অনুষ্ঠান।

অন্যান্য আঞ্চলিক সমিতিও ভাষাশহিদ জগন-যিশু স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker