Barak UpdatesHappeningsBreaking News

প্রাঞ্জল পালের কাব্যগ্রন্থ ‘ঋতু সংলাপ’- এর মোড়ক উন্মোচন

ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি: গত রবিবার সন্ধ্যায় কবি প্রাঞ্জল পালের প্রথম কাব্যগ্রন্থ ‘ঋতু সংলাপ’- এর প্রথম পরিচয়-অনুষ্ঠান ও বইটি নিয়ে আলোচনা হয় কাছাড় নেটিভ জয়েন্ট স্টক কোম্পানির বৈঠকখানায় । অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন কবি প্রাঞ্জল পালের মা শ্রীমতি অপর্ণা পাল, বাবা প্রভাস পাল এবং কবির শিক্ষাগুরু  ড. রূপরাজ ভট্টাচার্য।  অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, অধ্যাপক সুমিতা ঘোষ এবং কবি শতদল আচার্য ।

কবি গল্পকার বিশ্বরাজ ভট্টাচার্যের মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় । তারপর অতিথি বরণ পর্ব শেষে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। বিশিষ্ট সাহিত্যিক ড. রূপরাজ ভট্টাচার্য কবি প্রাঞ্জল পালের প্রতিভার নানা তথ্য তুলে ধরেন।  তিনি তাঁর বক্তব্যে জানান, কবি প্রাঞ্জল পাল কবিতার পাশাপাশি অণুগল্প, গল্প, গ্ৰন্থ সমালোচনা, প্রবন্ধও লেখালেখি করেন।  নির্ধারিত আলোচকেরা একে একে বইটির পরিচয় করিয়ে দেন সকলের সঙ্গে ।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কথাকার মঞ্জরী হীরামণি রায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker