Barak UpdatesAnalyticsBreaking News

বিধায়ক নীহারের হাত ধরে বিজেপিতে ভিড়লেন পালংঘাটের অর্ধশতাধিক কংগ্রেস কর্মী

ওয়ে টু বরাক, ২৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের অধীন মনিয়ারখাল জিপির অর্ধশতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে এক অনুষ্ঠানে ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাসের হাত ধরে মনিয়ারখাল চা বাগান ও আনন্দখাল গ্রামের কংগ্রেস কর্মীরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ভিড়লেন।

এ দিন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত যোগদান পর্ব অনুষ্ঠানে মনিয়ারখাল জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী প্রাক্তন শিক্ষক শ্যামদেও কাহারের  নেতৃত্বে কংগ্রেসিরা বিজেপিতে যোগ দেন। নবাগতদের দলীয় উত্তরীয় ও টুপি পরিয়ে দলে স্বাগত জানান মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, বিধায়ক নীহার রঞ্জন দাস ও দলীয় নেতা কর্মীরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামদেও কাহার বলেন, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নীহার রঞ্জন দাসের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা।

এ দিকে এ দিনের যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, ভারতীয় জনতা পার্টি সব কর্মীদের সমান মর্যাদা দেয়। তিনি দলে যোগদানকারী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনাদের যোগদানে বিজেপি আরও শক্তিশালী হয়েছে। তাই দলের নীতি আদর্শ মেনে নবাগতদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বিধায়ক।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি অপূর্ব দাশ। তিনি নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি দলের প্রতি আনুগত্য রেখে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কনভেনার সীতাংশু দাস, ধলাইর বিধানসভা কেন্দ্রের সহ প্রভারি রাহুল ভট্টাচার্য, বিজেপির কাছাড় জেলা কমিটির সম্পাদক পরেশ তাঁতী, পূর্ব ধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জেলা কমিটির সদস্য বিভাষ রঞ্জন দেব প্রমুখ।  উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, দীপক রায়, সামাজিক মাধ্যম কোষের ইনচার্জ অন্তু দেব, প্রাক্তন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাশ, মনিয়ারখাল জিপি সভানেত্রী সুনিতা ভূঁইয়া, সীমারানি রায় প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker