Barak UpdatesHappeningsBreaking News
শনিবার বরাক বঙ্গের বিজ্ঞান বিষয়ক বক্তৃতানুষ্ঠান

ওয়েটুবরাক, ২৫ ফেব্রুয়ারি: “বিজ্ঞান দিবস পালন করুন, বিজ্ঞান সাহিত্য পড়ুন” এই স্লোগানকে সামনে রেখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামী ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। কাছাড় কলেজ সায়েন্স ফোরাম এবং আসাম বিজ্ঞান সমিতির কাছাড় জেলা শাখার সহযোগিতায় সকাল সাড়ে দশটায় বঙ্গভবনের চতুর্থ তলে আয়োজিত হচ্ছে “আসুন, ব্রহ্মাণ্ডকে জানি” শীর্ষক বক্তৃতানুষ্ঠান। নির্ধারিত বক্তা ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাশ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক, বিশিষ্ট বিজ্ঞানী ড. অশোক সেন।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর ।



