Barak UpdatesHappeningsBreaking News
সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কবীন্দ্র পুরকায়স্থের মৃতদেহ রাখা হবে ডিএসএতে

ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: আজ বৃহস্পতিবার কবীন্দ্র পুরকায়স্থের মৃতদেহ সকলের শেষশ্রদ্ধার জন্য ডিএসএতে রাখা হবে। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গিয়েছে, সকাল নয়টায় প্রয়াত নেতার নতুনপট্টির বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হবে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখান থেকে ইটখলা স্থিত বিজেপি পার্টি অফিসে। সেখানে বর্ষীয়ান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মৃতদেহবাহী শকট এগিয়ে যাবে ডিএসএর উদ্দেশে। সেখানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মরদেহ রাখা হবে সকলের শেষশ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা ১২টায় শোকমিছিলে তাঁকে নিয়ে যাওয়া হবে শিলচর শ্মশানঘাটে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য মর্যাদায় সম্পন্ন হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য।



