India & World UpdatesHappeningsBreaking News

পিছিয়ে গেল গেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিন

ওয়েটুবরাক, ৩ জানুয়ারি: পিছিয়ে গেল গেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিন। এ বছর এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়েছে আইআইটি গুয়াহাটি। এরাই আগে ২ জানুয়ারি অ্যাডমিট কার্ড আপলোড করার কথা জানিয়েছিল। পরে শেষমুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, অ্যাডমিট কার্ড প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ শীঘ্রই জানানো হবে।

স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট প্রবেশিকার আয়োজন করা হয়। ২০২৬ সালের এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আইআইটি গুয়াহাটি বিজ্ঞপ্তিতে বলে, আইআইটি গুয়াহাটির তরফে আগামী ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি গেট-এর আয়োজন করা হবে। পরীক্ষার জন্য শুক্রবার, ২ জানুয়ারি অ্যাডমিট কার্ড প্রকাশ করার কথা ছিল। কিন্তু তা করা হবে না। কবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে তা পরে জানানো হবে।

পড়ুয়াদের সুবিধার্থে মক টেস্টের লিঙ্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে অ্যাডমিট কার্ড প্রকাশ পিছিয়ে দেওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি।

গেট-এ মোট ৩০টি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। একজন পরীক্ষার্থী সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে এই পরীক্ষায় সমস্ত বিষয়ের প্রশ্ন হবে ইংরেজি ভাষায়। পরীক্ষা চলবে তিন ঘণ্টা। প্রতি দিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষায় প্রতি পেপারে ১০০ নম্বরের থাকবে। সমস্ত প্রশ্নই অবজেক্টিভধর্মী হবে। প্রশ্ন পিছু নম্বর থাকবে এক বা দুই। ভুল উত্তরের ক্ষেত্রে কাটা যাবে নম্বর। এর মাধ্যমে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, বিজ্ঞান, বাণিজ্য, কলা এবং অন্য বিষয়ের স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামেও ভর্তির সুযোগ মেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker