Barak UpdatesAnalyticsBreaking News

Over 300 ‘Free workshop and awareness programmes conducted by ‘Niramaya’ in 2025 : Dr. Ajit
‘২৫-এ তিন শতাধিক ‘ফ্রি যোগ এডুকেশন’ কর্মসূচি শিলচর নিরাময়ের : ডা: অজিত

ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : যোগ শিক্ষার প্রচার-প্রসারে ক্রমশ কাজ করে যাচ্ছে শিলচর ‘ নিরাময় স্কুল অব যোগ এডুকেশন’। শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করছে যোগ প্রক্রিয়ার অনুশীলন নিয়ে। শুধু শিলচর বা বরাক উপত্যকা নয়, উত্তর-পূর্বের বিভিন্ন প্রান্ত সহ দিল্লিতেও চলছে নিরাময়ের যোগ চেতনা অভিযান। চলছে যৌগিক ওয়েলনেস কর্মসূচি। আর যোগ শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই সংকল্পে ২০২৫ সালে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে নিরাময়। বিনামূল্যে প্রায় ৩৫০টি যোগ বিষয়ক অনুষ্ঠান করেছে সংস্থা। এক প্রেসবার্তায় মঙ্গলবার এমনটাই জানিয়েছেন নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর চেয়ারম্যান ডা: অজিত কুমার ভট্টাচার্য ও ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য।

অজিতবাবু জানান, নিরাময় ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের যোগ বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত । রয়েছে ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের ‘মেম্বার ইনস্টিটিউশন’ এর অনুমোদনও। তাছাড়া, আরও গুরুত্বপূর্ণ বেশ ক’টি স্বীকৃতির পালক জুড়েছে এই সংস্থানের সঙ্গে। তাই যোগ শিক্ষার গুণগত মান নিয়ে নিরাময় পরিবারের প্রত্যেকেই খুব সচেতন। অন্য বছরের মতো এবারও নিরাময়ের বিনামূল্যে যোগ শিক্ষা প্রকল্প-যোগ চেতনা অভিযান, যোগ চেতনা মহোৎসব ও যৌগিক ওয়েলনেস -এর অন্তর্গত তিন শতাধিক অনুষ্ঠান হয়েছে বছর জুড়ে। পাশাপাশি আয়ুষ মন্ত্রকের যোগ সঙ্গম, হরিৎ যোগ, যোগ সমাবেশ, যোগ উৎসব এ সব মিলিয়ে ৫০টিরও বেশি কর্মসূচি হয়েছে। নিরাময়ের ‘ফ্রি যোগ এডুকেশন’ এর অধীন দিল্লি ও গাজিয়াবাদে ৩৮ টি কর্মসূচি আয়োজিত হয়েছে।

এই কর্মসূচগুলোর মধ্য দিয়ে নিরাময় স্কুল অব যোগ এডুকেশন কমেও ৭০ হাজার লোকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে গেলে যোগ শিক্ষা সহ যোগ প্রক্রিয়ার চর্চার বিকল্প নেই, এই সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি ‘বিশ্ব ধ্যান দিবস’কে কেন্দ্র করে ‘ধ্যান সে জ্ঞান’ প্রকল্প হাতে নিয়েছে নিরাময়। এর অন্তর্গত সহস্রাধিক ধ্যান প্রোগ্রামের সংকল্প নেওয়া হয়েছে।

ডা:অজিতের কথায়, অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সীমিত নয় নিরাময়ের বৃহত্তর চিন্তাধারা। যোগ শিক্ষাকে পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ভারত সেবাশ্রম সংঘের বেশ কটি প্রণবানন্দ বিদ্যমন্দিরের সঙ্গে চুক্তিপত্রও স্বাক্ষর করেছে সংস্থা। এই বছরের নভেম্বরে মধ্যপ্রদেশে আন্তর্জাতিক সহ উত্তরাখণ্ডে জাতীয় যোগ সম্মেলনে কৃতিত্বের সঙ্গে নির্দিষ্ট বিষয় উপস্থাপনও করেছেন নিরাময়ের প্রতিনিধিরা।

অজিতবাবু এও জানিয়ে দেন, আয়ুষ মন্ত্রককের সচিব বৈদ্য রাজেশ কোটেচার সঙ্গে এই বছরই পৃথক পৃথ্যক সাক্ষাৎ করেন নিরাময়ের প্রতিনিধিরা। আগস্টে যোগাচার্য রাহুল ও শতাক্ষী ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় আয়ুষ সচিবের। নিরাময়ের এগজিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখর চক্রবর্তীর সঙ্গেও সম্প্রতি আলোচনা হয় সচিবের। এই আলোচনাকালীন বহু মূল্যবান পরামর্শ পাওয়া যায় সচিব বৈদ্য রাজেশ কোটেচার কাছ থেকে। এই পরামর্শ যে নিরাময়ের যোগ শিক্ষার প্রসারে নতুন দিশা দেখিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী বছরগুলোতে এভাবেই যোগ শিক্ষার গুরুত্ব সম্পর্কে নিরাময় সচেতনার বার্তা ছড়িয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করেছেন ডা: অজিত।

Way2barak, December 31 : The Silchar-based ‘Niramaya- School of Yoga Education’ continues to make significant strides in the promotion and expansion of Yoga education. The institution has been actively raising awareness about Yoga practices among people from all walks of life, spanning from urban centers to remote villages. Beyond Silchar and the Barak Valley, Niramay’s ‘Yoga Chetana’ (Yoga Awareness) campaign and Yogic Wellness programs have reached various parts of Northeast India and Delhi.

In a press release issued on Tuesday, Dr. Ajit Kumar Bhattacharjee, Chairman, and Shatakshi Bhattacharjee, Director of Niramaya- School of Yoga Education, announced that the organization reached a new milestone in 2025 by conducting approximately 350 free Yoga-related programs. Dr. Ajit highlighted that Niramaya is recognized by the Yoga Certification Board (YCB) under the Ministry of AYUSH, Government of India, and is a ‘Member Institution’ of the Indian Yoga Association. The institution holds several other prestigious accreditations, ensuring a high standard of quality in Yoga education.

Dr Ajit Kumar said In this year Niramaya has Been completed 300+ programs under projects like ‘Yoga Chetana Abhiyan’, ‘Yoga Chetana Mahotsav’, and ‘Yogic Wellness’. 50+ programs in collaboration with the Ministry of AYUSH, including ‘Yoga Sangam’, ‘Harit Yoga’, ‘Yoga Samabesh’, and ‘Yoga Utsav’. Also 38 programs conducted in Delhi and Ghaziabad under the ‘Free Yoga Education’ initiative.

The institution successfully reached over 70,000 people, spreading the message that Yoga is essential for maintaining physical and mental well-being. On eve of ‘World Meditation Day’, Niramaya has recently launched the ‘Dhyan Se Gyan’ (Knowledge through Meditation) project, with a resolve to conduct over a thousand meditation programs.

The organization’s vision extends beyond single events. To integrate Yoga into the academic lives of students, Niramaya has signed Memorandums of Understanding (MoUs) with several Pranabananda Vidyamandir under the Bharat Sevashram Sangha. Furthermore, Niramay representatives showcased their expertise by presenting research papers at an International Yoga Conference in Madhya Pradesh and a National Yoga Conference in Uttarakhand this November.

Dr. Ajit also noted productive meetings with Vaidya Rajesh Kotecha, Secretary of the Ministry of AYUSH, during the year. In August, Yogacharya Rahul and Shataksh i Bhattacharjee met with the Secretary, followed by a recent discussion involving Shekhar Chakraborty, Chairman of Niramay’s Executive Council. Dr. Ajit emphasized that the valuable guidance received from the AYUSH Secretary has provided a new direction for the expansion of Yoga education. Looking ahead, Dr. Ajit expressed firm confidence that Niramay will continue its mission to spread awareness about the vital importance of Yoga in the coming years.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker