Barak UpdatesHappeningsBreaking News
বিজেপিতে ভিড়লেন ছোটজালেঙ্গার বহু কংগ্রেসি, স্বাগত জানালেন বিধায়ক নীহার

ওয়ে টু বরাক, ১৬ ডিসেম্বর : বিজেপিতে যোগদান করলেন ধলাই কেন্দ্রের ছোটজালেঙ্গা চা বাগানের ১৭ জন কংগ্রেস কর্মী। ছোটজালেঙ্গা বাগান নাচঘরে বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল আয়োজিত ‘আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রা’-র কর্মশালায় কংগ্রেস কর্মীরা তাদের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন মঙ্গল রিকিয়াসন, লীলাবতি রিকিয়াসন, চাম্পালাল রিকিয়াসন, শান্তি রিকিয়াসন, ময়না রিকিয়াসন, সুনীলাল রিকিয়াসন, দেবু লোহার, লিপিকা রানী তন্তুবাই, শ্যামলা তাঁতি, শুক্লা তাঁতি ও দিলু তাঁতি ।
এ দিন নবাগতদের বিজেপিতে স্বাগত জানান ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস, ধলাইর বিজেপির সহ-প্রভারী রাহুল ভট্টাচার্য, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, দুই সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী ও সুদীপ কুমার, আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, ধোয়ারবন্দ জিপি সভানেত্রী মায়ারানি নুনিয়া, বড়জালেঙ্গা মণ্ডল আত্মনির্ভর ভারত সংকল্প কমিটির সদস্য ডলি চৌধুরী ও শ্যামল চাষা সহ অন্যান্যরা।
নিজের বক্তব্যে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট ভারতবর্ষের প্রতিজন নাগরিক। তিনি বলেন, শুধু ধলাইতে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এভাবেই বিজেপিতে যোগদান প্রক্রিয়া চলছে। কারণ সাধারণ মানুষ সরকারের কাজে অনেক খুশি। দক্ষিণ ভারতের কেরলে বিজেপি দলের যে উত্থান আমরা দেখতে পারছি নিঃসন্দেহে তা আগামীদিনে ভারতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। কংগ্রেস অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ হয়ে ঝাঁকে ঝাঁকে বিজেপিতে ভিড়ছেন এবং মোদিজির কংগ্রেস মুক্ত ভারতের যে স্বপ্ন সেটাকে সাকার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মন্তব্য বিধায়ক নীহার রঞ্জন দাসের।
বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব বলেন, নবাগতদের বিজেপিতে যোগদানে এই অঞ্চলে দল আরও শক্তিশালী হলো। ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করে তুলতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য নবাগতদের প্রতি আহ্বান জানান অজয় দেব।



