Barak UpdatesHappeningsBreaking News

ভাষাশহিদ স্টেশন: মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার সঞ্চার

ওয়েটুবরাক, ৭ ডিসেম্বর: আজ রবিবার সকালে শিলচর পুলিশ গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে, অবিলম্বে ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ এর প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন করার দাবি জানান ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির কর্মকর্তারা।

আলোচনা সেরে বেরিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর বলেন, “১৪ মিনিটের আলোচনায় অবশ্যই আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী বলেছেন, এই মাসের শেষ তিনি আবার শিলচরে আসছেন এবং এই বিষয়ে যা করা উচিত সেটাই করবেন।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে মন্ত্রী কৌশিক রাই, সাংসদ কণাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সমিতির প্রতিনিধি দলে ছিলেন বাবুল হোড়, রাজীব কর, নীহার রঞ্জন পাল, নিখিল পাল, বাসুদেব ভট্টাচার্য ও শতদল ভট্টাচার্য।

পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও সমাজ মাধ্যমে লিখেছেন, “আজ ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরন সমিতি, শিলচর সংস্থার প্রধান কাণ্ডারী ডাঃ রাজীব করের নেতৃত্বে ভাষাশহিদ স্টেশন নামকরণের দাবি জানাতে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে দীর্ঘ আলোচনা করেন।  মুখ্যমন্ত্রী শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে ভাষাশহিদ স্টেশন করার বিষয়ে আগামী মাসে আরেকবার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন ও সমস্যা সমাধানের লক্ষে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker