India & World UpdatesHappeningsBreaking News
বিএলও হতে অনীহা! শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন

ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর: বুথ লেভেল অফিসার বা বিএলও হতে অনীহা প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের শিক্ষক-শিক্ষিকারা। এর জেরে সমস্যায় পড়ছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন।
হাইকোর্টের নির্দেশ এবং একাধিক জেলার জেলাশাসক শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করলেও তারা বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না। তার জেরে স্কুল শিক্ষা দফতরের সচিবকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তাতে বলা হয়েছে, এসআইআর কার্যকর করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেই কাজ করতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে।

