India & World UpdatesHappeningsBreaking News

আইনজীবীর মৃত্যুতে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি হল না

ওয়েটুবরাক, ৫ মে : ঢাকায় মৃত্যু হয়েছে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী এম.আই.ফারুকীর। তাঁর প্রয়াণে রবিবার সুপ্রিম কোর্টে আইনি কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হল। যার জেরে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন স্থগিত চেয়ে মামলার শুনানি হল না। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি ফারুকীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রধান বিচারপতির নির্দেশে আপিল বিভাগের কার্যক্রম চলে বেলা ১১টা পর্যন্ত। বাকি সময় কোনও কাজ হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, ”আজকের শুনানি আর হবে না। সম্ভবত সোমবার শুনানির নতুন দিন নির্ধারিত হবে।”

এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার হাই কোর্ট সে দেশের সনাতন হিন্দু জাগরণ জোটের মুখপাত্র তথা ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলি রেজার গঠিত বেঞ্চ ৫ মাস পর তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যায় হাই কোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের  আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানির জন্য ৪ মে দিন ধার্য করা হয়েছিল।

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়ে গত পাঁচমাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন চিন্ময় প্রভু। এনিয়ে হিন্দু সমাজে প্রতিবাদের ঝড়, প্রতিবাদে সরব মানবাধিকার সংগঠনগুলিও।

এ দিকে,  রবিবার ‘ছাত্রসমাজ’ নামের একটি সংগঠন আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে চিন্ময় দাসের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker