NE UpdatesBarak UpdatesHappenings
জাটিঙ্গায় হড়পা বান, ভেসে গেল তিন ট্রাকSudden rush of water in Jatinga river takes away 3 stone laden trucks in its current

২৭ অক্টোবরঃ হারাঙ্গাজাওয়ে হড়পা বানে ভেসে গেল তিনটি ট্রাক। রবিবার সকালের ঘটনা। জাটিঙ্গা নদীতে অন্যদিনের মতই চলছিল পাথর তোলার কাজ। আচমকা জল ধেয়ে আসতে দেখে চালক-শ্রমিকরা ছুটে তীরে ওঠেন। মুহূর্তে জলস্রোত হারাঙ্গাজাও ও ডিটকছড়ার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি পাথরবোঝাই ট্রাককে ঠেলে নিয়ে যায়।
বেশ কিছু সময় ভেসে যেতে দেখা গেলেও কিছুক্ষণ পর সেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। এমন হড়পা বানেই গত বছর ৮ শ্রমিক ভেসে গিয়েছিলেন কাছাড় জেলার ডলু থেকে।




