Barak UpdatesHappeningsBreaking News
মুম্বাই থেকে পালিয়ে কালিগঞ্জে, চিকিতসকরাই পুলিশ ডেকে পাঠালেন কোয়ারেন্টাইনে5 fled away from Mumbai to Kaliganj, doctors called police and takes them for quarantine

২২ মে : মুম্বাই থেকে পালিয়ে এলেন করিমগঞ্জ জেলার অন্তর্গত কালিগঞ্জের পাঁচ যুবক। এরা মুম্বাইয়ের দাদরা অঞ্চলে থাকতেন। এঁদের বাড়ি কালিগঞ্জ অঞ্চলের বলেশ্বর, রতনপুর এবং ডেউয়াকুড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই পাঁচ যুবক কালিগঞ্জ মিনি স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা স্বেচ্ছায় করাতে এসে মুম্বাই থেকে পালিয়ে আসার কথা চিকিত্সকদের জানান।
এ কথা শুনে হাসপাতালের চিকিত্সক ডাঃ ডি কে দাস তত্ক্ষণাত্ কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে অ্যাম্বুল্যান্স ডেকে তাঁদের করিমগঞ্জের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। পালিয়ে আসা যুবকরা হলেন আনসার আহমদ, মহম্মদ আলি এবং হুসেন আহমদ, এঁদের বাড়ি বলেশ্বর গ্রামে। এছাড়া এসেছেন রতনপুরের জয়নাল আবেদিন এবং ডেউয়াকুরি গ্রামের সুলতান আহমদ। জানা গেছে, লকডাউনের কবলে পড়ে এঁরা কিছু জায়গা ট্রেনে, তারপর ভাড়াগাড়ি এবং পায়ে হেঁটে শেষ পর্যন্ত বাড়ির ঠিকানায় পৌঁছতে সক্ষম হয়েছেন।


