Barak UpdatesHappeningsBreaking News

হরিনগরে গিয়ে কথা বললেন বরাক বঙ্গের প্রতিনিধি দল, ওসির সঙ্গেও সাক্ষাৎ

ওয়েটুবরাক, ৬ অক্টোবর: জয়পুর থানার হরিনগরে দশমীর দিনে একটি অপ্রীতিকর ঘটনাকে ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গভীর ভাবে উদ্বিগ্ন।‌ বিশেষ করে, ঘটনা-পরবর্তী‌ সময়ে সামাজিক মাধ্যমে যেভাবে প্ররোচনামূলক ভিডিয়ো পোস্ট করা হচ্ছে, তা সম্প্রীতির পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধক হতে চলেছে।
তাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজ সোমবার হরিনগর বাজার পরিদর্শন করেন এবং হরিনগরের বাসিন্দাদের সঙ্গে এ নিয়ে কথা বলেন।

এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি সাত্যকি দাস, সম্পাদক রাণাজিৎ দাস, শিল্পজিৎ পাল, সিয়ারাম যাদব, সুশান্ত ভট্টাচার্য, কার্তিক রায় ও রূপম দেব। তাঁরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শীঘ্র এর সমাধান কল্পে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। সে জন্য বরাক বঙ্গের তরফে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্ররোচনামূলক ভিডিয়ো পোস্ট থেকে বিরত করার চেষ্টা করা হবে।


প্রতিনিধি দলটি এ দিন জয়পুর থানার ওসির সঙ্গেও দেখা করে । এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাঁর কাছে আর্জি জানিয়েছেন তারা। বিশেষ করে, সামাজিক মাধ্যমে যেভাবে কুরুচিকর মন্তব্য প্রচার করা হচ্ছে সে ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, দশমীর দিনে প্রতিমা বিসর্জন করে ফিরছিলেন ওই এলাকার ডিমাসা পূজা কমিটির সদস্যরা। বাঙালি পুজো আয়োজকরা তখন তাদের লরির মধ্যে সাউন্ড সিস্টেমের সরঞ্জাম তুলছিলেন। ডিমাসারা সেজন্য রাস্তা পাচ্ছিলেন না। এ থেকেই তর্ক বাঁধে। সেখান থেকে হাঙ্গামা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker