Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে সংক্রমিত আরও ৪, হাইলাকান্দিতে ২4 more infected in Cachar & 2 in Hailakandi

২৫ জুন: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁদের মধ্যে ৪ জন কাছাড় জেলার৷ ২ জন হাইলাকান্দির৷ সবাই চেন্নাইফেরত৷
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, কাছাড়ের ৪জন হলেন, সইদপুর তৃতীয় খণ্ডের আজিল হোসেন লস্কর (২৯), কচুদরমের রাজু ভূমিজ (১৯), বিহাড়া চতুর্থ খণ্ডের খয়রুল ইসলাম (২৯) এবং সাইদপুর তৃতীয় খণ্ডের সামিম আহমদ লস্কর (১৯)৷
হাইলাকান্দির আক্রান্ত ২ জন সামারিকোনার সাফিয়া বেগম লস্কর (২০) ও বক্রিহাওরের রফিক আহমেদ (১৯)৷




