Barak UpdatesAnalyticsBreaking News
Assam University Professors are getting national level award for research articleগবেষণা প্রবন্ধের জন্য জাতীয় স্তরের পুরস্কার পাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা

ওয়ে টু বরাক, ১৬ অক্টোবর : সেরা গবেষণামূলক প্রবন্ধের জন্য জাতীয় স্তরের টিএন চতুর্বেদী পুরস্কার পাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী অধ্যাপিকা। এরা হলেন বাণিজ্য প্রশাসন বিভাগের ড. নীলাঞ্জনা চক্রবর্তী ও যুথিকা কনোয়ার। ইন্ডিয়ান জার্নাল অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ (আইজেপিএ)-তে প্রকাশিত সেরা প্রবন্ধের জন্য আগামী ৩১ অক্টোবর নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বার্ষিক সাধারণ সভায় তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ।

“অসমের উচ্চাকাঙ্ক্ষী ও অ-উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়ন : তাদের কর্মক্ষমতার একটি তুলনামূলক বিশ্লেষণ” শীর্ষক তাঁদের যৌথ গবেষণামূলক প্রবন্ধটি ২০২৪ সালে আইজেপিএ’র অক্টোবর-ডিসেম্বর সংস্করণে প্রকাশিত হয়। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্ক্রিনিং কমিটি তাঁদের এই মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের পুরস্কারের জন্য মনোনীত করেছে।
গবেষণামূলক প্রবন্ধে অসমের বিভিন্ন জেলায় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। যা নীতিনির্ধারকদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী অধ্যাপিকার এই কৃতিত্বে সন্তোষ ব্যক্ত করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ।
Way2barak, 16 October : Dr. Nilanjana Chakrabarty and Dr. Juthika Konwar, Assistant Professor of the Department of Business Administration, Assam University have been selected for the prestigious T.N. Chaturvedi Award for their seminal research article published in the prestigious Indian Journal of Public Administration (IJPA).
The research paper, titled “An Examination of Socio-Economic Well-Being in Aspirational and Non-aspirational Districts of Assam: A Comparative Analysis of their Performance,” was published in the October-December 2024 edition of the IJPA. The award was confirmed by the Indian Institute of Public Administration’s (IIPA) screening committee in the presence of its competent authority.

The research provides a critical comparative analysis of development performance across districts in Assam, offering valuable insights for policymakers. In a fitting recognition of its national significance, the award will be conferred by the Vice-President of India during the IIPA’s Annual General Meeting (AGM), tentatively scheduled for October 31, 2025, in New Delhi.



