NE UpdatesHappeningsBreaking News
সিদ্ধার্থকে ভুল বুঝবেন না, জুবিন ভক্তদের বললেন গরিমা

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: ‘’জ়ুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে সামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে খারাপ ভাববেন না আপনারা। আমাদের ভবিষ্যতেও সিদ্ধার্থের প্রয়োজন পড়বে। এই পরিস্থিতি সামাল দিয়ে ওঠা না হলে সত্যিই মুশকিল।’ হাতজোড় করে অনুরাগীদের অনুরোধ করে বললেন জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ।
সিদ্ধার্থ ম্যানেজার হলেও জ়ুবিনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারে নিজের ভাইয়ের মতো। গরিমা বলেন, ‘২০২০ সালে মৃগীর সমস্যা হয়েছিল জ়ুবিনের। তখনও ওকে মুম্বইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সিদ্ধার্থ সবদিক খেয়াল রেখেছিল সেই সময়ে। ও নিজে দায়িত্ব নিয়ে জ়ুবিনকে বাসে করে ফিরিয়ে আনে। তাই সিদ্ধার্থ সম্পর্কে এমন ভাবা উচিত নয়।’ শুধু তাই নয়, সিদ্ধার্থকে খারাপ কথা বললে মোটেই ভালো ভাবে নিতেন না জ়ুবিন, জানান গরিমা।



