Barak UpdatesHappeningsBreaking News
ধলাই জামে মসজিদে রক্ত দিলেন ১০২ জন

ওয়েটুবরাক, ২৬ মে : দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার ধলাই জামে মসজিদে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ব্লাড ব্যাংকের সহায়তায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ১০২ জন রক্ত দান করেন সেখানে। তাদের মধ্যে প্রায় ৭০ জন জীবনের প্রথম রক্ত দান করলেন।
কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী জানান, এই অঞ্চলে মসজিদে রক্ত দান শুরু হয়েছিল শিলচর শহরের বড় মসজিদ থেকে। এখন অনেকে এগিয়ে আসছেন। তিনি বলেন, ধলাইতে দাতাদের মধ্যে এত উন্মাদনা ছিল যে তারা কথা দিয়েছেন, পরবর্তীতে মুমূর্ষ রোগীর প্রয়োজনে এই শিবিরের দ্বিগুণ রক্ত দান করবেন।
রবিবারের রক্ত দান শিবির আয়োজনের জন্যে ৭২ মসজিদের সমন্বয়ে ঘটিত ধলাই মসজিদ সমন্বয় কমিটির সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী এবং সভাপতি জালাল আহমেদ মজুমদার বিশেষ ভাবে তৎপর ছিলেন।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডা: দিলোয়ার হুসেন ডাক্তার বিষ্ণু, বিশিষ্ট সমাজসেবী মাশরুল বারী প্রমুখ।
শিবিরের শুরুতে ক্যান্সার ও রক্তদান এই দুই বিষয়ের ওপর সচেতনতামূলক বক্তৃতা করেন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনেরা।



