Barak UpdatesBreaking News
১২৫ঃ রবিবার গভঃ গার্লসে প্রাক্তনীদের গুচ্ছ অনুষ্ঠান125: Govt. Girls Alumni Association to have bunch of events on Sunday

২২ ফেব্রুয়ারিঃ শিলচর বহুমুখী সরকারি বালিকা বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ২৪ ফেব্রুয়ারি রয়েছে প্রাক্তনীদের নিয়ে গুচ্ছ কর্মসূচি। বিশেষ করে থাকছে ‘যেমন খুশি সাজো’ ও ‘ মিউজিক্যাল’ প্রতিযোগিতা। ওই দিন বেলা ১১-৩০ মিনিট থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে প্রতিযোগিতা। সম্প্রতি, প্রাক্তনীদের এক সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
উপস্থিত ছিলেন সঙ্গীতা দত্ত, দেবশ্রী দত্ত, শাখী ভট্টাচার্য, সংযুক্তা দাত্তরায়, মহুয়া ভৌমিক, সুতপা পুরকায়স্থ, রূপা দত্ত, মঞ্জুলা সিনহা, ইন্দ্রানী ভট্টাচার্য প্রমুখ। সভায় বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, বিদ্যালয়ের এবারের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে সেরা খেলোয়াড় দশম শ্রেণির অর্চনা দেবকে পুরস্কৃতও করে সমিতি।

English text here



