Barak UpdatesHappeningsBreaking News

ঠাকুরমার ঝুলি থেকে হ্যারি পটার : ২০ ফেব্রুয়ারি সম্মিলিতের অনুষ্ঠান

ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। “গল্প শুনে বেড়ে ওঠা: ঠাকুরমার ঝুলি থেকে হ্যারি পটার” এই ভাবনায় সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। থাকবে আলোচনা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।

মঞ্চের সাধারণ সম্পাদক অজয় রায় জানান, অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে। তাঁর কথায়, “আমরা চাই পৃথিবীর প্রতিটি শিশুর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার সুনিশ্চিত হোক। আমরা চাই সবাই নির্দ্বিধায় মায়ের ভাষায় কথা বলুক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker