India & World UpdatesHappeningsBreaking News

ভোটার তালিকা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর নির্বাচন কমিশনের

ওয়েটুবরাক, ৪ জানুয়ারি: ভোটার তালিকায় গুরুতর গাফিলতি এবং ভুলভাবে নাম যুক্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের সিইও-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে এজাহার দায়ের করেন।

গত আগস্ট মাসে নির্বাচন কমিশন গুরুতর গাফিলতি এবং দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দুই ইআরও এবং দুই এইআরও-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল। তারা অননুমোদিত ব্যক্তিদের সঙ্গে ইআর ডেটাবেসের লগইন তথ্য শেয়ার করে ডেটা সুরক্ষা নীতি লঙ্ঘন করেছিলেন।

 

দক্ষিণ ২৪ পরগনার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল এবং তার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে সাসপেন্ড করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসকেও সাসপেন্ড করা হয়। নির্বাচন কমিশন এখন এই কর্মকর্তাদের বিরুদ্ধেই এজাহার করার নির্দেশ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker