Barak UpdatesHappeningsBreaking News
২৩নং ওয়ার্ডে জয়ী বিজেপির চন্দ্রিমা দেব

ওয়ে টু বরাক, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে ২৩নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপির চন্দ্রিমা দেব। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌমিতা পালকে ৩৭৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ওয়ার্ডে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জয়ের পর চন্দ্রিমা বলেন, তিনি ওয়ার্ডের জমা জল ও পানীয় জল সমস্যার সমাধানে সবার আগে দৃষ্টি দেবেন। তবে বাকি কাজ ক্রমান্বয়ে আসবে।



