Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির ১৫ প্রবীণ নাগরিককে রঙালি বিহুর শুভেচ্ছাবার্তা অসম সাহিত্য সভার

ওয়ে টু বরাক, ২৬ এপ্রিল : রঙালি বিহু উপলক্ষে অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখা জেলার ১৫ জন প্রবীণ নাগরিকদের শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা দিয়ে সম্মানিত করেছে।
অসম সাহিত্য সভার রাজ্য কমিটির সিদ্ধান্ত মতে রাজ্যের সব কয়টি জেলায় অনূন্য পনেরো, কুড়িজন করে প্রবীণ নাগরিকদের রঙালি বিহুর শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মর্মে হাইলাকান্দি জেলায় ১৫ জন প্রবীণ নাগরিকদের তাদের বাড়িতে গিয়ে রঙালি বিহুর শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা তোলে দিয়ে সম্মানিত করা হয়।
যাঁদের সম্মানিত করা হয়েছে তাঁরা হলেন, কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক শিববাড়ি রোডের মানিক চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘাড়মুরার শঙ্কর চক্রবর্তী, হাইলাকান্দি নতুনপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ভগবান দাস সারদা, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক হাইলাকান্দির হঠাৎ কলোনির লালমোহন নাথ, হাইলাকান্দি টোল রোডের নমিতা ঘোষ, কলেজ রোডের প্রবীণ নাগরিক মন্মথ রঞ্জন দেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র সরণির বাসিন্দা সিরাজুল ইসলাম মাঝারভূঁইয়া, লালার সমীরণ পাল, হাইলাকান্দি নেতাজি সুভাষ রোডের অবসরপ্রাপ্ত শিক্ষক একরাম রসুল লস্কর, দক্ষিণ হাইলাকান্দির সমাজকর্মী মনীন্দ্র রিয়াং বিশ্বনাথ রিয়াং, প্রবীণ মহিলা পাণ্ডবতী রিয়াং, সন্ধ্যা রাং রিয়াং ও আলগাপুরের অঞ্জন পাল।
এই চৌদ্দজন ছাড়াও অসম সাহিত্য সভা কেন্দ্রীয় সমিতি থেকে হাইলাকান্দি জেলার বিদ্যালয় সমূহের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক তথা অসম সাহিত্য সভার আজীবন সদস্য সুনীল কুমার শর্মার উদ্যেশ্যে পাঠানো রঙালি বিহুর শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা তোলে দেওয়া হবে। যদিও অবশ্য বিহু উপলক্ষে সুনীল কুমার শর্মা তাঁর গুয়াহাটি নারাঙ্গির বাড়িতে চলে যাওয়ায় এটি তাঁকে দেওয়া হয়নি। তিনি হাইলাকান্দি ফিরলেই কেন্দ্রীয় কমিটির পাঠানো শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা তার বাড়িতে গিয়ে তোলে দেওয়া হবে।
জেলার এইসব প্রবীণ বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে শুভেচ্ছাবার্তা ও ফুলাম গামছা পৌঁছে দেন হাইলাকান্দি শাখা সাহিত্য সভার সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য অনিন্দ্য কুমার নাথ, বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক সন্দীপন পাল, হাইলাকান্দি শাখার সম্পাদক মৃগেন দেব, উপসভাপতি মনোজ কান্তি দাস, মনোজ কুমার দেব, সাংস্কৃতিক সম্পাদক অপু পাল, রাজা পাল চৌধুরী সহ অন্যান্যরা।



