Barak UpdatesBreaking News
সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনীতে জেলাSecurity beefed up throughout Cachar district since early morning

৩১ আগস্ট : নাগরিকপঞ্জি প্রকাশের পর কাছাড় জেলায় যাতে আইন শৃঙখলা পরিস্থিতির কোনও অবনতি না ঘটে, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তা জওয়ানরা। বিভিন্ন সেবাকেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সেবাকেন্দ্রের আশপাশ এলাকায় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। শনিবার সকালেও দেখা গেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। নিরাপত্তার ফাঁকফোকর গলে যাতে অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে, সেজন্য সকাল থেকেই জেলাশাসকের কার্যালয়ে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।




