Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে প্রথম উদ্যোগ, তিন থেকে ছয় বছরের শিশুদের নিয়ে শনিবার ফান ফেয়ার

ওয়েটুবরাক, ২২ জানুয়ারিঃ শিলচরে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য ফান ফেয়ার। বয়স ও অনুষ্ঠানের নামেই স্পষ্ট, শিশুদের নিয়ে মজার মজার খেলা হবে আগামী শনিবারে। লায়নস ক্লাব শিলচর ভেলি ভিউ-র সহযোগিতায় অভিনব এই উদ্যোগটি গ্রহণ করেছে শিলচরের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল। আয়োজকদের পক্ষে বিশ্বরূপা ভট্টাচার্য, প্রশান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় ও অভিষেক চক্রবর্তী জানান, অনুষ্ঠান হবে শিলচরে অসম সাহিত্য সভা ভবন প্রাঙ্গণে। প্রসঙ্গত, সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলটি বর্তমানে ওই ভবনেরই দ্বিতলে।

তাঁদের কথায়, ফান ফেয়ারে থাকবে মিউজিক্যাল চেয়ার, ফ্যানসি ড্রেস, মিউজিক অ্যান্ড ড্যান্স ইত্যাদি। শিশুদের অংশগ্রহণের জন্য পঞ্চাশ টাকা প্রবেশমূল্য ধার্য হলেও অভিভাবক বা সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ অবাধ। সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হবে, চলবে বেলা দুইটা পর্যন্ত। একই সঙ্গে সকাল দশটায় স্কুলের ক্লাশরুমে আয়োজন করা হয়েছে শিশু স্বাস্থ্য বিষয়ক শিবির। সেখানে শিশু বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মাতা-পিতা বা অভিভাবকরা তাদের কাছ থেকে শিশুর স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে পারবেন।
বিশ্বরূপা-সঞ্জয় বলেন, শিশু-কিশোরদের নিয়ে আজ অভিভাবকদের নানা ধরনের সমস্যা। শারীরিক সমস্যার চেয়ে তাদের মানসিক বিকাশ নিয়েই উদ্বিগ্ন অভিভাবকরা। মোবাইল শিশু-কিশোরদের স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার বড় প্রতিবন্ধক। আবার একেবারে মোবাইলকে বাদ দিয়ে আজকের দিনে চলাও মুশকিল। গুটখা-মাদক নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। তাই একেবারে ছোট থেকে সন্তানদের সঠিক পখ দেখানো, তাদের উপযোগী করে ভালো-মন্দ বুঝতে সাহায্য করা প্রয়োজন। ওইসব কথা মাথায় রেখেই ফান ফেয়ারের আয়োজন বলে জানান প্রশান্ত-অভিষেক।
নাম নথিভুক্তকরণ বা কোনও জিজ্ঞাসা থাকলে 8638180287 বা 7002072026 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তাঁরা।



