Barak UpdatesHappeningsBreaking News

লাংটিঙে সড়ক দুর্ঘটনার বলি কাটিগড়ার ২ জন

ওয়েটুবরাক, ২১ এপ্রিল: ডিমা হাসাও জেলায় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন। তাদের বাড়ি কাটিগড়ায়। নিহতরা হলেন নেওয়াজ আহমেদ চৌধুরী ও কমলকুমার দত্ত।

পুলিশ জানায়, লামডিঙ থেকে বাড়ি ফেরার পথে লাংটিঙে এই দুর্ঘটনা ঘটে। লরির সঙ্গে সংঘর্ষে তাদের বোলেরো গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান নেওয়াজ ও কমলকুমার। আহত হন দুজন। তাদের মধ্যে রয়েছেন নেওয়াজের পুত্রও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker