NE UpdatesHappeningsBreaking News
ব্যালটের ভোটেও বিজেপির জয়, শিলচরের ভোটদাতাদের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা
ওয়েটুবরাক, ৬ অক্টোবর: ইভিএমে গৃহীত ভোটগ্রহণে কংগ্রেস পরাস্ত হলেই মেশিনকে দোষারোপ করে, কারচুপির অভিযোগ আনে। কিন্তু শিলচর পুর নিগমের নির্বাচনে ইভিএম ছিল না, ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। তাতেও বিজেপির জয়জয়কার। কংগ্রেসের ঝুলিতে জমা পড়েছে মাত্র দুটি আসন।
এই মন্তব্য করে শিলচরের ভোটদাতাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলের প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়াকে পাশে রেখে মুখ্যমন্ত্রী আজ রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।



