India & World UpdatesHappeningsBreaking News

বিমান দুর্ঘটনার তদন্তে রাষ্ট্রসংঘের নজরদারিতে সায় জানাল ভারত

ওয়েটুবরাক, ২৯ জুন: শেষ মুহূর্তে মত বদলে রাষ্ট্রসংঘের সংস্থাকে গোটা তদন্ত প্রক্রিয়ায় ‘নজরদারি’র অনুমতি দিয়ে দিল মোদি সরকার। সূত্রের দাবি, রাষ্ট্রসংঘের অসামরিক বিমান সংক্রান্ত তদন্তকারী এজেন্সি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আহমেদাবাদ দুর্ঘটনার তদন্তে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি হয়ে গেল কেন্দ্র।

ভারতের তরফে ওই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এই তিন সংস্থা। গোটা তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাতে চায় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। তারা নিজেদের প্রতিনিধি পাঠাতে চায় তদন্তের কাজে। শুরুতে ভারত সরকার ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনকে নজরদারির অনুমতি দেয়নি। পরে মত বদল করে অসামরিক বিমান পরিবহণ দফতর।

আসলে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন সচরাচর বিতর্কিত এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে বা কোনও দেশের অসামরিক বিমানে সেনা হামলা চালিয়ে নামালে তবেই তদন্ত করে। তারা আহমেদাবাদের দুর্ঘটনায় তদন্তে আগ্রহী কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে নয়াদিল্লির। তবে স্বচ্ছ্বতার স্বার্থে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনকে নজরদারির অনুমতি দিয়ে দেয় দিল্লি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker