Barak UpdatesHappeningsBreaking News

বন্যার মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা কাছাড়ে

ওয়েটুবরাক, ৭ জুন : কাছাড় জেলা জুড়ে বন্যার তীব্রতায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জেলা প্রশাসন ও অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এপিডিসিএল) সমন্বয়, সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জলমগ্ন সাব-স্টেশন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিকাঠামো এবং প্রতিকূল পরিবেশ—এই সব প্রতিবন্ধকতার মধ্যেও এপিডিসিএল-এর বাস্তুকার, লাইনম্যান এবং সহায়ক কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে।

এই দায়িত্বশীলতার জ্বলন্ত দৃষ্টান্ত হলো ৩৩/১১ কেভি চিরুকান্দি সাব-স্টেশন। বন্যার জলে নিমজ্জিত থাকলেও এই কেন্দ্র থেকে সংযুক্ত চারটি ১১ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অন্য ৩৩/১১ কেভি সাব-স্টেশন থেকে বিকল্প পথে পুনঃনির্দেশনার মাধ্যমে সচল রাখা হয়েছে। প্রযুক্তিগত সূক্ষ্মতা ও অক্লান্ত পরিশ্রমের সমন্বয়ে সফল হয়েছে এই ঝুঁকিপূর্ণ কাজটি।

দুর্যোগ মোকাবিলায় অগ্রগণ্য পদক্ষেপ হিসেবে, ৩৩/১১ কেভি মেহেরপুর সাব-স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে পাঁচটি গুরুত্বপূর্ণ উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের সুরক্ষায় ১,০০০ জিও ব্যাগ স্থাপন করা হয়েছে, যার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এই আগাম ব্যবস্থা বিদ্যুৎ পরিকাঠামো সুরক্ষা নিশ্চিত করেছে বলে জানিয়েছে তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপ-আঞ্চলিক কার্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker