Barak UpdatesHappeningsBreaking News

প্রেমতলায় আগুন, ক্ষতিগ্রস্ত দোকান, উদ্বেগ

ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি: রাত সাড়ে আটটায় আচমকা আগুন জ্বলে ওঠে প্রেমতলা উল্লাসকর দত্ত সরণিতে। উদ্বেগ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। দমকল বাহিনীকে খবর দিয়ে স্থানীয় জনতা নিজেরাই ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর কাজে। এর দরুন অগ্নিশিখা ছড়িয়ে পড়তে পারেনি। দমকল বাহিনীও দ্রুত ছুটে গিয়ে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ততক্ষণে সেখানকার মিনার্ভা ইলেক্ট্রনিক নামের দোকানের প্রচুর ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানেই প্রথমে আগুন দেখা যায়। পাশাপাশি দোকানগুলিতে মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টায় কিছু লোকসান হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker