Barak UpdatesHappeningsBreaking News
প্রতিটি ওয়ার্ডে মিলবে এক কোটি টাকা করে, সিএমের ঘোষণা

ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর: শিলচর পুর নিগম নির্বাচনের অন্তিম লগ্নে শিলচরে ঝড়ো নির্বাচনী প্রচার চালালেন মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্বশর্মা। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এনডিএ-র ৪২ জন প্রার্থীর সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সভা থেকে এনডিএ-র প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি পুর নিগমের বোর্ড গঠন করলে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য এক কোটি টাকা করে বরাদ্দ করা হবে।
এছাড়াও নাবার্ডের সহযোগিতায় শিলচরে একটি বৃহৎ জল প্রকল্প গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলচরের জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে বলেও সভায় জানান তিনি।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল-সহ দলের সাংসদ ও বিধায়করা।

