Barak UpdatesHappeningsBreaking News
প্রজাতন্ত্র দিবসে রূপমের রক্তদান শিবির, বস্ত্রদান

ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি: নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল শিলচর শহরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা।
রবিবার সকালে নাজিরপট্টি স্থিত ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই পর্ব সেরে গোলদীঘিতে রক্তদান শিবিরের আয়োজন করে তারা। এর পরই শীতবস্ত্র নিয়ে মধুরবন্দে ছুটে যান। দুঃস্থদের শীতের কবল থেকে রেহাই দিতে তারা সেখানে গিয়ে কম্বল, সুয়েটার ইত্যাদি প্রদান করেন। দুই শতাধিক মানুষ তাতে উপকৃত হয়েছেন বলে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল জানান। তাঁর কথায়, দেশের কোনও মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট না পেলেই প্রজাতন্ত্র দিবস পালন সার্থক হবে।


