Barak UpdatesHappeningsBreaking News

পুর নির্বাচনের খসড়া ভোটার তালিকায় কীভাবে খুঁজবেন নিজের নাম

ওয়েটুবরাক, ২১ জুনঃ শিলচর পুর নিগম নির্বাচনের জন্য নতুন ওয়ার্ড গঠন হিসেবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। শিলচর নিগম এলাকার ভোটারদের জন্য ওই খসড়া ভোটার তালিকার  কপি বিভিন্ন স্থানে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে থানা, ফাড়ি, ভোট কেন্দ্র ইত্যাদি। বিএলওদের কাছেও রয়েছে খসড়া তালিকার প্রতিলিপি।‌ সেইসঙ্গে অনলাইনে নিজের নাম নিজে খুঁজে দেখারও সুবিধা রয়েছে।

কী ভাবে খুঁজবেন, সে কোনও কঠিন ব্যাপার নয়।‌ অনলাইনে খুলবেন https://ermssec.assam.gov.in। খুলতেই দেখা যায় দুটো ঘর রয়েছে। পঞ্চায়েত এবং শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেক্টোরাল রোলস।  স্বাভাবিক ভাবেই এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বেছে নেওয়া হবে। সেজন্য এর নীচে থাকা access portal -এ ক্লিক করতে হবে। এর পরই আসবে search by epic number. সেখানে নিজের সচিত্র ভোটার পরিচয় পত্রের নম্বরটা লিখতে হবে।

আর কোনও কাজ নেই। স্ক্রিনে চলে আসবে পুর নিগমের কত নম্বর ওয়ার্ডে আপনার নাম রয়েছে। সেখানেই ভোটারের যাবতীয় তথ্য লিপিবদ্ধ রয়েছে। সব ঠিক থাকলে চুপ করে বসে থাকলেই হবে। ভুলত্রুটি থাকলে দাবি-আপত্তি‌ জানানোরও সুযোগ রয়েছে এই পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker