Barak UpdatesHappeningsBreaking News

পুরভোটকে সামনে রেখে শিলচর সফরে বিজেপির রাজ্য সভাপতি, আজ কার্যকর্তা সম্মেলনে ভাষণ

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: আগামী ৩ অক্টোবর প্রথমবারের মতো শিলচর পুরনিগম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করতে দু’দিনের শিলচর সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। শুক্রবার শিলচরে পৌঁছানোর পর বিজেপির জেলা কার্যালয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের কর্মী-সমর্থকরা। এরপর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় অংশ নেন দিলীপ শইকিয়া। সে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়-সহ দলের সাংসদ ও বিধায়করা। আজ শনিবার তিনি শিলচরে অনুষ্ঠেয় বিজেপির কার্যকর্তা সম্মেলনে ভাষণ দেবেন।

শুক্রবার দিলীপ শইকিয়া সাংবাদিকদের বলেন, শিলচরে প্রথম পুর নিগম বিজেপিই গঠন করবে। কাজের নিরিখেই ভোটাররা পদ্মপ্রতীকে ভোট দেবেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker