India & World UpdatesHappeningsBreaking News

পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আন্তর্জাতিক এজেন্সি নিক, দাবি রাজনাথের

ওয়েটুবরাক, ১৬ মে : পরমাণু হুমকি ইস্যুতে পাকিস্তানকে সরাসরি ময়দানে নামিয়ে আনলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর হুঙ্কার, ‘পাকিস্তানের মতো একটি উন্মাদ রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র বিনা পাহারায় রেখে দেওয়াটাই অত্যন্ত বিপজ্জনক। ভারত সরকার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে আবেদন করবে, যাতে পাকিস্তানের পরমাণু স্টোরেজ ফেসেলিটি এবং পরমাণু অস্ত্র গবেষণার সবটাই তারা নিজেদের নজরদারির আওতায় নিয়ে নেয়।’ অর্থাৎ তাঁর বার্তাটা স্পষ্ট, পাকিস্তানের হাতে পরমাণু ক্ষমতা, আর শিশুর হাতে আগ্নেয়াস্ত্র— দুটোই সমান ভয়াবহ।

 এর আগেই নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল করবেন না। ওই ব্ল্যাকমেল সহ্য করব না।’ ফলে আন্তর্জাতিক মহলে জল্পনা ছড়ায় যে, ভারতের মিসাইল হানায় পাকিস্তানের কিরানা হিলসের নীচে থাকা পরমাণু অস্ত্র স্টোরেজ ক্ষতিগ্রস্ত। এমনকী লিকেজের জেরে রেডিয়েশন হচ্ছে বলেও জল্পনা তৈরি হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি কিন্তু জানিয়ে দিয়েছে, এই জল্পনা নিছকই গুজব। এমন কোনও ঘটনা‌ই ঘটেনি। তাই এই ভয়ঙ্কর গুজব যেন ছড়ানো না হয়। সোজা কথায় যুদ্ধবিরতির অন্যতম কারণ হিসেবে বারংবার পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কায় চর্চার ভরকেন্দ্র হয়ে উঠছে। ভারত তাই অবস্থান নিয়েছে যে, পাকিস্তানের এই পরমাণু ব্ল্যাকমেলকে গুরুত্ব দিয়ে বিচার করুক আন্তর্জাতিক মহল। শুধু মুখেই পাকিস্তানকে তোপ নয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার শ্রীনগর সফরে গিয়ে সেনাবাহিনীকে সাধুবাদ জানানোর পরই বলেন, ‘ভারত কিন্তু পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেলের পরোয়া করেনি। ওদের আচার-আচরণ দুর্বৃত্তের মতো। এরকম উন্মাদ রাষ্ট্র কখনও পরমাণু অস্ত্র সঠিকভাবে রক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই পাকিস্তানের পরমাণু সেক্টর সম্পূর্ণভাবে পরমাণু এনার্জি এজেন্সির তত্ত্বাবাধানে থাকা দরকার। নচেৎ পাকিস্তান যা ইচ্ছা তাই করতে পারে। আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এই আবেদন করবে আইএইএ সদর দফতরে।’

রাজনাথ সিং এদিন বলেছেন, “গোটা দুনিয়া জেনে গিয়েছে, ভারতের সেনাবাহিনী কী নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হতাহত কিংবা ক্ষতির সংখ্যা প্রতিপক্ষের গণনার উপরই আমাদের সেনা।” ছেড়ে দেয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker