Barak UpdatesHappeningsBreaking News
দাবদাহ : হাইলাকান্দি-শ্রীভূমিতেও বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

ওয়েটুবরাক, ১০ জুন : তাপপ্রবাহ বৃদ্ধির ফলে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থীদের সুবিধার জন্যই ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে। পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই জেলাতেই নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত পাঠদান চলবে।। অনুরূপভাবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পাঠদান চলবে।। এছাড়া উচ্চমাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারিত হয়েছে। সরকারি ও বেসরকারি সব ধরনের বিদ্যালয়ে বুধবার অর্থাৎ ১১ জুন থেকে এই সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।


