India & World UpdatesHappeningsBreaking News

ঝাড়খণ্ডের চান্ডিলে ভয়াবহ রেল দুর্ঘটনা, দু’টি মালগাড়ি লাইনচ্যুত

রাঁচি, ৯ আগস্ট : শনিবার ভোরে ঝাড়খণ্ডের চান্ডিল স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনায় লাইনচ্যুত হয় দুটি মালগাড়ি। প্রথমে টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন অতিক্রম করার কিছু পরেই লাইনচ্যুত হয়। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মালগাড়ি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। ফলে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি ওয়াগন উলটে যায়। ঘটনায় ১০টিরও বেশি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চান্ডিল শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। রাঁচি-হাওড়া বন্দে ভারত সহ প্রায় ২০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, কয়েকজন আহত হয়েছেন, তবে কোনও প্রাণহানির খবর নেই। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker