NE UpdatesAnalyticsBreaking News

জানুয়ারিতে রাজ্যে আরও ৮০টি চা বাগান মডেল স্কুল : হিমন্ত

গুয়াহাটি, ১০ জুলাই : চা বাগান এলাকায় বসবাস করা পড়ুয়াদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আগামী বছরের জানুয়ারি মাসে ৮০টি চা বাগান মডেল স্কুল চালু করবে। বৃহস্পতিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজের প্রেক্ষাগৃহে রাজ্যের চা বাগান মডেল স্কুল ও আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এর আগে ৮০টি চা বাগানে ২০০টি চা বাগান মডেল স্কুল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকর করে ২০২২ সালের নভেম্বরে ১১৮টি বিদ্যালয়ের শিলান্যাস করা হয়। বর্তমানে এই স্কুলগুলো চালু রয়েছে। এ বার নতুন করে আরও ৮০টি মডেল স্কুল স্থাপন করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শর্মা আরও জানান, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ড্রপ আউটের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এই সমস্যা সমাধানে এক অন্যতম পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করার কথা বিবেচনা করছে। এই পদক্ষেপের ফলে প্রাক প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের সঙ্গে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা দুপুরের আহার লাভ করতে সক্ষম করতে হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker