India & World UpdatesHappeningsBreaking News

চিকেনস নেক : বাংলাদেশকে পাল্টা হুঁশিয়ারি হিমন্তর

ওয়েটুবরাক, ২০ জুন : ‘ভারতকে যারা চিকেনস নেক নিয়ে হুমকি দিচ্ছেন, তারা যেন ভুল না যায়, তাদেরও দু’টি চিকেনস নেক রয়েছে। যেগুলি আরও স্পর্শকাতর।’ এই সুরেই বাংলাদেশকে হুমকি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রেখেছে শিলিগুড়ি করিডর। এ নিয়েই হুমকি দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।  এই প্রেক্ষিতে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশে দু’টি চিকেনস নেক রয়েছে। দু’টিই কিন্তু স্পর্শকাতর। প্রথমটি হল দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ গাড়ো হিলস পর্যন্ত ৮০ কিলোমিটার বিস্তৃত নর্থ বাংলাদেশ করিডর। সেখানে কোনও রকম বিপত্তি হলে গোটা রংপুর ডিভিশন বাকি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয়টি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার চওড়া চিটাগাং করিডর। ভারতের চিকেনস নেকের থেকেও ছোট এটি। বাংলাদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক রাজধানী শহরের মধ্যে এটিই একমাত্র সংযোগকারী করিডর।’

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ভুলে গেলে চলবে না। ভারতের একটা চিকেনস নেক থাকলে বাংলাদেশের দু’টি আছে। আমাদের চিকেনস নেকে হামলা হলে আমরাও দু’টি চিকেনস নেকে আক্রমণ চালাব। মেঘালয় থেকে বাংলাদেশের চিটাগাং বন্দর পর্যন্ত ওদের যে চিকেনস নেক রয়েছে তা ভারতের থেকেও সরু। ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ওদের সেই চিকেনস নেক।’

বাংলাদেশকে ভারতের সামরিক শক্তিও স্মরণ করিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। ভারত যেভাবে অপারেশন সিঁদুর অভিযান করেছে তা ভাবতে গেলে বাংলাদেশকে ১৪ বার জন্ম নিতে হবে বলেও কটাক্ষ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker